৬ মাসে সর্বোচ্চ তেলের দাম

৬ মাসে সর্বোচ্চ তেলের দাম
সিজেডএন ডেস্ক

যত দিন যাচ্ছে, মধ্যপ্রাচ্য সংকট ততই জটিল আকার ধারণ করছে। নভেম্বরের ৩ তারিখ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বা এর আগেই ইরানে বড় আকারের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে- এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
শনিবার (২৪ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে বলে জানানো হয়েছে। এটি গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৩ অক্টোবর ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। এদিন ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছিল। ২৯ এপ্রিলের পর এটি সর্বোচ্চ দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৮০ সেন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ১০৩ ডলার ২৭ সেন্ট। সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম বেড়েছে ৬ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের ২ দশমিক ৩ শতাংশ।
তেলের দাম বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বৃদ্ধির আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না। এ বিষয়ে ‘খুব শিগগিরই’ কিছু একটা ঘটবে। ট্রাম্পের এ রহস্যজনক মন্তব্যের পর দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকর্তারা মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছেন।
এরও আগে ইরানে ‘মাদার অব অল বোম্ব’ নিক্ষেপের কথা জানান ট্রাম্প। এর পরিবর্তে ইরানও ‘ফাদার অব অল বোম্ব’ আসছে বলে ঘোষণা দেয়। এমন প্রেক্ষাপটে তেলের দাম হু হু করে বাড়ছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স

আবারও বাড়লো জ্বালানি তেলের দাম, ৫ মাসে সর্বোচ্চ 