সৌদি লিগে রোনালদোর ‘পারফেক্ট হ্যাটট্রিক’

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সৌদি লিগে রোনালদোর ‘পারফেক্ট হ্যাটট্রিক’
গোলের পর সতীর্থের সঙ্গে উদযাপনে রোনালদো (ডানে)

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে আল খোলোদের বিপক্ষে আল নাসরের ৫-৩ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘দারুণ জয়। দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’

নিজের পোস্টে রোনালদো অবশ্য বলেননি, এটা শুধু হ্যাটট্রিক নয়, ‘পারফেক্ট হ্যাটট্রিক’! প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তার তৃতীয় গোলটি এসেছে ডান পায়ে। এ সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে!

স্কোরলাইন তখন ২-২ গোলের সমতায়। ৬৬, ৭২ ও ৮২ মিনিটে গোল তিনটি করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক তুলে নেন। সেই সঙ্গে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এগিয়ে গেলেন। ৯৮৫ গোল হলো সিআরসেভেনের।

প্রায় আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। মৌসুমে এ নিয়ে ১২ ম্যাচে ৯ গোল তার। সৌদি লিগে এবারের মৌসুমে ১০ ম্যাচে তার গোল ৮টি।

ক্যারিয়ারে ৬৭ হ্যাটট্রিকের মধ্যে রোনালদো রিয়ালের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক করেন।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ক্যারিয়ার গোলসংখ্যা ৯৩৬টি। হ্যাটট্রিক ৬২টি।

/টিই/