শিরোনাম

আবার বেড়েছে স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা

নিজস্ব প্রতিবেদক
আবার বেড়েছে স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা
আবার বেড়েছে স্বর্ণের দাম (ছবি: সংগৃহীত)

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমানোর ১২ ঘণ্টারও কম সময়ে বাড়লো দাম। ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। নতুন দাম রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) সকালে টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। যেখানে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। কমেছে মাত্র ৫ বার।

/টিই/