পোশাক ও বস্ত্র খাতে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে বিদেশি কাঁচামালের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শক্তিশালী করতে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।
এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে আয়োজিত চুক্তি অনুযায়ী, এ অর্থ দিয়ে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়ানো হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির দৈনিক ১০৭ টন উৎপাদন সক্ষমতা রয়েছে। প্রকল্প বাস্তবায়নের পর তা বেড়ে দাঁড়াবে দৈনিক ৪০৭ টনে।
প্রকল্পটির লক্ষ্য শুধু কাঁচামাল উৎপাদন বাড়ানো নয়, বরং আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলা। উৎপাদিত উচ্চমানের পলিয়েস্টার চিপস টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত হবে।
এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ঝিংফেন জিয়াং জানান, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ খাতকে কৃত্রিম সুতা ও কাঁচামালের জন্য আমদানির ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। এডিবির এই দীর্ঘমেয়াদি অর্থায়ন মডার্ন সিনটেক্সকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যাপকভাবে সহায়তা করবে।
এছাড়া এই অর্থায়ন চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণেও এটি বিশেষ অবদান রাখবে বলে জানান তিনি।