পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত ‘নিম্নতম মজুরি বোর্ড’-এর তৃতীয় সভা ‘অনিবার্য’ কারণে দেখিয়ে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এদিন বেলা ১১টায় শ্রম ভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালেই জানানো হয়, ‘অনিবার্য’ কারণে সভাটি স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করবে মজুরি বোর্ড।
জানা গেছে, স্থায়ী বোর্ড সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ছাড়া সভা করতে যাচ্ছে না বোর্ড।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা ছিল। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।

সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত