শিরোনাম

১৮ মামলার আসামি হাসু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৮ মামলার আসামি হাসু গ্রেপ্তার
আদাবরের কুখ্যাত সন্ত্রাসী মাহমুদুল হাসান ওরফে হাসু।

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাহমুদুল হাসান ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আদাবরের কুখ্যাত সন্ত্রাসী মাহমুদুল হাসান ওরফে হাসুর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। হাসু আদাবরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আজ বিশেষ অভিযান চালিয়ে আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী হাসুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আদাবর-মোহাম্মদপুর এলাকায় ১৮টির বেশি ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদলাতে পাঠানো হয়েছে।

/এসবি/