শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি বলেন, সোমবার (২৯ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতি- সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

/এসবি/