শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ১৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ১৮
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ ।

গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল মিয়া (৩৩), কেরামা চাকমা (৪৪), লেউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪), চামিয়া চাকমা (২৯), এস এম মশিউর রহমান (৬০), মো. জুয়েল মিয়া (৩০), মঞ্জুর মোর্শেদ রিপন চৌধুরী (৩৫), ইব্রাহিম রুদ্ধ (২৩), মাসুম আহম্মেদ (২৫), মো. নুরুজ্জামান মিয়া (১৯), মো. ইমাম (২৩), মো. আব্দুর রাজ্জাক (৩১), মো. হৃদয় (২০), মো. আসিফ (২০), মো. রবিন হাওলাদার (২১), রাসেল মিয়া (২০) এবং স্বাধীন (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

/এসবি/