হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য, ফরেনসিকে সেই ওসির অডিও

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত একটি অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বক্তব্যের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অডিওটির সত্যতা ও কণ্ঠ শনাক্ত করতে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিতর্কিত ওই অডিও ছড়িয়ে পরার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসি রাকিবুল হাসানকে করা হয়। পরে ওইদিন রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে রাকিবুল দাবি করেছেন, ছড়িয়ে পড়া অডিওর বক্তব্য তার নয়। ফলে অডিওটির সত্যতা এবং কণ্ঠস্বর যাচাই করতেই সেটি সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
তবে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এদিকে, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে ডিএমপি। উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে কমিটির প্রধান করা হয়েছে। আগামীকাল শনিবার কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে ডিএমপি মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই।
এর আগে, গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওতে ওসি রাকিবুল পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
অডিওতে রাকিবুলকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে না, এখনই দেশে ফিরে আসুক। রাস্তার পুলিশ দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত। সেনাবাহিনীকে শুধু বলবে ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে।’
এছাড়াও বর্তমান সরকার, পুলিশ বাহিনী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায় তাকে।
ডিএমপি সূত্র জানিয়েছে, অডিওটির ফরেনসিক ও প্রযুক্তিগত যাচাই চলছে। পরীক্ষায় অডিওটি সত্য এবং রাকিবুল হাসানের কণ্ঠস্বরের সঙ্গে মিল পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার