জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। আজ বুধবার রাতে কটিয়াদীর গচিহাটা বাজারে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে আখতারুজ্জামান বুধবার রাত পৌনে ১০টার দিকে একটি গণমাধ্যমকে জানান, ‘আমার বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে রাত ৮টার দিকে গচিহাটা বাজারে বুকে ছুরিকাঘাত করা হয়েছে।’
স্থানীয়রা জানান, অজ্ঞাত এক লোক রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে- তা প্রাথমিকভাবে জানা যায়নি।”তিনি আরও বলেন. এই ঘটনার কারণ জানতে এবং জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।