ঘুষ নেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। পরে ওই টাকা তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ফুটপাতের দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়া নিয়ে দোকানিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক আরও জানান, অতীশ দর্শী চাকমা ডিএনসিসির নিয়মিত ম্যাজিস্ট্রেট নন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও ফুটপাত উচ্ছেদসহ বিভিন্ন অভিযান পরিচালনার জন্য তিন মাসের মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অতীশ দর্শী চাকমা তাদের একজন।