পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা অভিযোগে আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

সিটিজেন জার্নাল ডেস্ক

গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩৩ জন সদস্যকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে ডিএমপি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
ডিএমপি জানায়, সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ছদ্মবেশে নাশকতা চালাচ্ছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে টানা বিক্ষোভ করে আসছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ এবং গত শনিবার ও রবিবার শ্রমিকেরা মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। গতকাল রবিবার এবং আজও মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
মিরপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ মেট্রো স্টেশন