সচিব হলেন বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

সিটিজেন জার্নাল ডেস্ক

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মো. বাবুল মিঞা ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাঠ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিসিআইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার আগে বাবুল মিঞা পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।