রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ ৪৯, ওয়ারী ৭০, মতিঝিল ৫৬, তেজগাঁও ৭৪, মিরপুর ১৬৯, গুলশান ৩৬, উত্তরা ৪২, গোয়েন্দা বিভাগ ২৪ এবং এসআরইউ ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেন্সিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/