অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
মো. রাকিবুল ইসলাম

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই অডিওতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন রাকিবুল ইসলাম।

অডিওতে রাকিবুলকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে না, এখনই দেশে ফিরে আসুক। রাস্তার পুলিশ দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত। সেনাবাহিনীকে শুধু বলবে ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে।’

এছাড়াও বর্তমান সরকার, পুলিশ বাহিনী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায় তাকে।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

/জেএইচ/