শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ১২
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তাররা হলেন- মো. রিপন মিয়া ওরফে রবিন (৫০), মো. সাব্বির (৩১), মো. আবু জার গাফ্ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), মো. রবিউল আওয়াল তুষার (৩২), মো. আলাউদ্দিন (৪১), সৈয়দ ওয়াহিদ রহমান আলিফ (১৭), মো. আব্দুল্লাহ নজরুল (৫৫), মোসা. শিউলি আক্তার (৪৫), মো. আব্দুল্লাহ নজরুল (৫৫), মো. শামীম (৪৮), মোসা. শিউলি আক্তার (৪৫) ও মো. শামীম (৪৮)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (৫ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।