শিরোনাম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান শেষে আগামী ১৮ সেপ্টেম্বর দলের এই আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন।

তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে। এছাড়া, আগামী ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে বিএনপি। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা একটি প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করা হবে।

/এসবি/