শিরোনাম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সিরিজ জিতলো বাংলাদেশ ‘এ’ দল

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে মাত্র ১১ ওভার খেলা হলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। তাই তৃতীয় ম্যাচটিই ছিল সিরিজ নির্ধারণী। শনিবার (১২ সেপ্টেম্বর) তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ ‘এ’ দল। উদ্বোধনী জুটিতে আসে ৯২ রান। ৫৩ বলে ৬১ রান করেন সাইফ হাসান। আর ৭৭ বল খেলে ৬০ রান করেন নাঈম শেখ।

এছাড়া পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ ও মোহাম্মদ সাইফ উদ্দিন ৩ রান করেন। পরে রিশাদ হোসেনকে নিয়ে জয় নিশ্চিত করেন আফিফ হোসেন। ৬ রানে আফিফ ও ৫ রানে রিশাদ অপরাজিত থাকেন।

এর আগে আলিস এবং রিশাদ হোসেনের ঘূর্ণিতে দাঁড়াতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা। বলার মতো রান করেন অ্যাকেরম্যান (৫৪) আর শেষদিকে ৪৩ রান করেন ইমরান।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪৫ রানে ৪ উইকেট নেন তিনি।

/টিই/