৪৭ দিন পর হরমুজ পার হলো বিশাল প্রমোদতরি

৪৭ দিন পর হরমুজ পার হলো বিশাল প্রমোদতরি
সিটিজেন ডেস্ক

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পার হলো মাল্টার পতাকাবাহী ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ নামের একটি প্রমোদতরি।
এই ক্রুজ লাইনার জাহাজটি প্রায় ৪৭ দিন ধরে দুবাইয়ে নোঙর করে ছিল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটিই প্রথম যাত্রীবাহী জাহাজ যা এই প্রণালি পাড়ি দিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে বর্তমানে ওমানের মাস্কাটের দিকে রওনা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ দিনের শেষে এটি ওমানে পৌঁছাবে।
জানা গেছে, গত মার্চ মাসের শুরু থেকেই জাহাজটি দুবাই বন্দরে আটকা পড়েছিল। যুদ্ধের কারণে নিরাপত্তা অনিশ্চয়তায় প্রমোদতরিটির যাত্রা বারবার ব্যাহত হয়। দুবাই বন্দরে দীর্ঘ ৪৭ দিন বিরতির পর অবশেষে শুক্রবার জাহাজটি হরমুজ পাড়ি দেয়।
তবে প্রমোদতরি হলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এটি কোনো যাত্রী ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মূলত ক্রু মেম্বারদের নিয়ে জাহাজটি দুবাই থেকে ওমানের মাস্কাটের উদ্দেশে রওনা দেয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রমোদতরিগুলোর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই সফল ট্রানজিট সেই ভয় কিছুটা হলেও কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর প্রণালিটি কার্যত বন্ধ করে দেয় ইরান। তবে লেবাননে যুদ্ধবিরতির পর আবারও এটি খুলে দিয়েছে ইরান।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ ক্রুজ জাহাজের যাত্রা আন্তর্জাতিক নৌপথে পর্যটন ও যাত্রীবাহী জাহাজ চলাচলে স্বাভাবিকতা ফেরার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে পর্যটন বিশ্লেষকদের মতে, পুরোপুরিভাবে সাধারণ পর্যটকদের নিয়ে এই পথে নিয়মিত যাতায়াত শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
সূত্র: আল জাজিরা