শিরোনাম

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা সোমবার

সিটিজেন ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা সোমবার
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

প্রথম দফায় আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হতে যাচ্ছে আগামী সোমবার।

শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

আলোচনাকে সামনে রেখে রবিবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন প্রতিনিধিদল।

এর আগে গত শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে আলোচনা হয়। তবে দীর্ঘ ২১ ঘণ্টা ধরে আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি উভয় দেশ। পরে পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে রাজি হয় দুই দেশ। যদিও এটির সময় চূড়ান্ত করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন উভয় পক্ষের হামলা-পাল্টা হামলার পর পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। মার্কিনিদের চাপে পড়ে এটি মানতে রাজি হয় ইসরায়েল। তারাও ওইদিন থেকে ইরানে হামলা বন্ধ করে দেয়। এরপর গত পরশুদিন লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় ইসরায়েল। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি খুলে দেয় তেহরান।

সূত্র: সিএনএন

/জেএইচ/