শিরোনাম

এনসিপিতে যোগদান প্রসঙ্গে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
এনসিপিতে যোগদান প্রসঙ্গে যা বললেন রুমিন ফারহানা
এনসিপিতে যোগদান প্রসঙ্গে যা বললেন রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের বিষয়টির কোনো ভিত্তি নেই, এটি একটি গুজব বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) এক টক শোতে অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।’

তিনি বলেন, বিএনপি ছেড়ে দেওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। এনসিপিও সেই ধারাবাহিকতায় কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হন।জুলাইয়ে আপনি মাঠে ছিলেন। আপনি একজন ফ্রন্টলাইনার। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।

রুমিন ফারহানা বলেন, কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে। সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

/এসবি/