শিরোনাম

হাসপাতালে গিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে গিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার  ৭
ছবি: সংগৃহীত

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মঈন উদ্দিন (৪৭), মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫)।

এর আগে, সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে ঘটনায় মঈন উদ্দিনকে ১ নম্বর আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়। শনিবার (১১ এপ্রিল) হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে মঈন উদ্দিনের নেতৃত্বে বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপণ করা চিকিৎসক অধ্যাপক ডা.কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও (ওটি) প্রবেশ করেন। ফুটেজে সিকেডির কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায় তাকে।

/এসবি/