১৪০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪
নোয়াখালী সংবাদদাতা

১৪০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৩: ৫১

ডিজেলসহ আটককৃত চার ব্যক্তি। ছবি: সংগৃহীত
নোয়াখালী সদর উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশে অবৈধভাবে মজুদকৃত ১৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত গাড়িসহ জড়িত চারজনকে আটক করে ডিবি। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন।
এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি দোকানে এ অভিযান চালিয়ে তাদের আটক হয়।
আটককৃতরা হলো– রাশেদ (৩৮), শিহাব উদ্দিন (২২), মাকসুদ (৩২) এবং জব্দকৃত গাড়ির চালক নাছির উদ্দিন (৪৭)। তারা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা যায়, উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে ডিবির একটি টহল খবর পায় যে–উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় এক হাজার ৪০০ লিটার ডিজেল ও তেল পরিবহনের ব্যবহৃত একটি গাড়ি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

/এফআর/

৮টি যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প