সেনেগাল সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেনেগাল সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিটিজেন ডেস্ক

শান্তি ও নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে ৪ দিনের সফরে সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনেগালের রাজধানী ডাকারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন তিনি।
ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন। সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।