শিরোনাম

নিজের গুলিতে নিহত পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজের গুলিতে নিহত পুলিশ সদস্য
ছবি: সিটিজেন জার্নাল

খুলনায় দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ভোরে অস্ত্রাগার এলাকায় (ম্যাগাজিন গার্ড) দায়িত্বে ছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।

খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এসএ/