বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন, ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালো

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭৭ শতাংশ বা ২ দশমিক ৯০ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে উঠেছে।
আর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ২৭ শতাংশ বা ২ দশমিক ২৭ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। বাজার খোলার সময় তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে নতুন করে হুথিদের হামলা এবং উপসাগরে জাহাজে ইরানের হামলার খবরের মধ্যে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।
এদিকে, রোববার হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, একটি নিক্ষিপ্ত বস্তু জাহাজটিতে আঘাত হানার পর আগুন ধরে যায় এবং জাহাজের নাবিকদের সরিয়ে নিতে হয়।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন শুক্রবার ড্রোন হামলার পর বন্ধ হয়ে যায়। এই পাইপলাইন দিয়ে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানি করা সম্ভব হয়। পাইপলাইনটি বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স।
অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের মোট তেল সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হয়েছে।
এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চলমান সংঘাতের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় এক সপ্তাহে ব্রেন্টের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। এর ফলে জুলাইয়ের পর প্রথমবারের মতো দুই প্রধান ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত ওমানের