হরমুজ প্রণালি নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত ওমানের

সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে ওমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে বৈঠকটি হওয়ার কথা ছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঐকমত্যের স্বার্থে সালালাহ শহরে আগামীকালের (সোমবার) নির্ধারিত আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে আমাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতার জন্য আমরা সংলাপ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে বৈঠকের নতুন তারিখ ঘোষণা করেননি তিনি। কেন বৈঠকটি স্থগিত করা হলো, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গুরুত্বপূর্ণ এই বৈঠক স্থগিতের ঘোষণা দেয় ওমান। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গঠনমূলক আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে বৈঠকটি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে।
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ওমানের আয়োজনে অনুষ্ঠেয় বৈঠকে ইরানের পাশাপাশি ইরাক, বাহরাইন, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব ও কুয়েতের প্রতিনিধিরা নিতে পারেন বলে জানা গিয়েছিল। যদিও বাহরাইন ইতোমধ্যে জানিয়েছিল, তারা বৈঠকে অংশ নেবে না।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে ব্রিকস জোটের জোরালো অবস্থানের তীব্র প্রশংসা করেছে ইরান।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অব প্রটোকল আব্বাস মৌসাভি এক্সে দেওয়া এক পোস্টে জানান, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং তাদের আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘনের কারণেই ব্রিকস দেশগুলো এতটা সাহসী অবস্থান নিয়েছে।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আচরণের ক্ষেত্রে পেশিশক্তির নির্লজ্জ ব্যবহার, একপেশে নীতি এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবারের ব্রিকস সম্মেলন অত্যন্ত স্পষ্ট ও স্বচ্ছ বার্তা দিয়েছে।