জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে নেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি বলেন, আখতারুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে বিমানবন্দর থানায় নিয়ে আসা হবে।
এর আগে, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়।

মেজর (অব.) আক্তারুজ্জামানের গ্রেপ্তারে জামায়াতের নিন্দা