সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ

সিটিজেন জার্নাল ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় সময় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার বহু আগেই নাহিদ রাজনীতি ও সব পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স কিংবা ধৈর্য তার নেই।
আইনজীবী আরও বলেন, ‘তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন।
এর আগে বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের আন্দোলন চলছিলো। ওই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়াও নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাদিকুল ইসলাম ইসলাম নামে উত্তরার জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সাদিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় এই হত্যা মামলা করা হয়।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিয়ে যত বিতর্ক