শাপলা চত্বর গণহত্যা: ট্রাইব্যুনালে ইনুসহ ১০ আসামি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গ্রেপ্তার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার পর কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীদের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ১২ ও ১৬ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। এরপর আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। ধারাবাহিক শুনানির অংশ হিসেবে সোমবারও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।
মামলায় মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে মোট ১১ জন কারাগারে রয়েছেন। এর মধ্যে ১০ জনকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য আসামি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হবেন। বাকি ৩০ আসামি পলাতক।
গ্রেপ্তারকৃত অন্য ৯ আসামি হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

সিএমপির টহল পিকআপ চুরি: ৪ পুলিশ সদস্য বরখাস্ত