নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন
নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, একই দিন সকালে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
জানা গেছে, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার শ্রম আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের অভিযোগ, ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা করেনি। এমনকি সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন।
পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার