শিরোনাম

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার
ইনসেটে সাজেদুল ইসলাম

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলি।

মঙ্গলবার রাতভর অভিযানের পর বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

এর আগে আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার শ্রম আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের অভিযোগ ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা করেনি। এমনকি সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন।

পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

/জেএইচ/