বিদ্যালয়ের মাঠে মিললো এসএসসির পরীক্ষার খাতার বান্ডেল
ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২: ৪২

খাতার বান্ডেল
ঠাকুরগাঁওয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে খাতাগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা খাতাগুলো উদ্ধার করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোট ৫০টি উত্তরপত্র জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ,এসএসসি পরীক্ষার উত্তরপত্র এভাবে খোলা জায়গায় পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাঁটার সময় শহীদ মিনারের পাশে একটি বান্ডেল পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। পরে খুলে দেখতে পান, এগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত স্থানীয়দের অবহিত করা হয়।
কয়েকজন শিক্ষার্থী বলেন, পরীক্ষা দেওয়ার পর যদি উত্তরপত্রই নিরাপদ না থাকে, তাহলে ফলাফলের স্বচ্ছতা নিয়েও শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক।
উল্লেখ্য, গত ৯ মে একই এলাকায় অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা পড়ে থাকতে পাওয়া যায়। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০টি উত্তরপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কীভাবে খাতা বাইরে গেলো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/