পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।
নিহতরা হলেন– আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একসঙ্গে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইউপি সদস্য কবিন্দ্র জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। একসঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো এলাকা।