শিরোনাম

ঠাকুরগাঁওয়ে পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে প্রথমে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার বেলাল হোসেন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ, ঠাকুরগাঁও পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপি, পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন।

ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সদস্যরা
ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সদস্যরা

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা।

/এসআর/