অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা
সাতক্ষীরা সংবাদদাতা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১০: ৩৮

খুনের ঘটনায় শোকে কাতর স্বজন ও প্রতিবেশীরা। ছবি: সিটিজেন জার্নাল
সাতক্ষীরা সদর উপজেলায় তাসলিমা খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে উপজেলার ভোমরা ইউনিয়ন লক্ষ্মীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
তাসলিমা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের নুরুজ্জামান ঢালীর মেয়ে। ঘাতক সাদ্দাম লক্ষ্মীদাড়ি গ্রামের লোকমান হোসেনের বড় ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দামের সঙ্গে স্ত্রী তাসলিমা খাতুনের অনেক দিন ধরে দাম্পত্য কলহ চলছিলো। এর জের ধরে সাদ্দাম তার স্ত্রীকে শনিবার রাতে ঘরের ভিতরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তাসলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। ১৬ বছর আগে তাদের বিবাহ হয়েছিল।
সাতক্ষীরা সদর উপজেলা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/