সুন্দরবনে মাছ শিকারের গিয়ে ৫ ভাই আটক

সুন্দরবনে মাছ শিকারের গিয়ে ৫ ভাই আটক
সাতক্ষীরা সংবাদদাতা

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে পাঁচ ভাইকে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান।
আটক জেলেরা হলেন– শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম, ফরহাদ, আসাদুল, আমিরুল ও আরাফাত। তারা ৫ জনই আপন ভাই।
বন বিভাগ সূত্রে জানা যায়, কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা টহলের সময়ে সুন্দরবনের একটি খালে অভিযান পরিচালনা করেন। এ সময় মাছ ধরার ট্রলারে করে পাঁচ জেলেকে মাছ শিকার করতে দেখে তাদের আটক করা হয়। এ সময় মাছ শিকারের সরঞ্জামসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।