দুধে ভেজাল মেশানোর দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে দুধ ব্যবসায়ী রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) ভেজালবিরোধী অভিযান কালে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।
রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির ছেলে। তিনি ব্রহ্মরাজপুর বাজারে ‘মা সুইটস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম বলেন, রতন মাঝি দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে কারখানা থেকে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর ও পুলিশের একটি দল।