জামায়াত বিএনপিকে বিভক্তি করার চেষ্টা করছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরা সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, জামায়াত যখন দেখেছে এ আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে যাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে একজনকে ফুটবল মার্কা দিয়ে এখানে ছেড়ে দিয়েছে। যদি কিছু ভোট কেটে দিয়ে তাদের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করা যায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় কাজী আলাউদ্দীন বলেন, যতই দিন যাচ্ছে ধানের শীষের ভোট বৃদ্ধি পাচ্ছে। এভাবে চললে ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।
আশাশুনির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বারবার ভুল করেন, তাহলে আবারও অবহেলিত থাকবে আশাশুনি। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশাশুনিবাসী ৫৪ বছরের মধ্যে একবারও পার্লামেন্টে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি পাঠাতে পারেনি বলেই আজকে তাদের এতো দুর্ভোগ।
শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুজ্জামান ছোট্টুর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান।