শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে কিছু দল: হাবিব

সাতক্ষীরা সংবাদদাতা

কিছু কিছু রাজনৈতিক দল ভোট কেনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলছেন, কিছু কিছু রাজনৈতিক দল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা, শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি বিতরণ ও বিকাশ নম্বর নিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ সেই প্রতারকদের ঠিকই চিনতে পারছে। তারা সেই ফাঁদে পা দিচ্ছে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন এক নির্বাচনী জনসভা তিনি এসব কথা বলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। বিজয়ী হলে তার কাছ থেকে সর্বোচ্চ বরাদ্দ এনে শুধু এই ইউনিয়ন নয় তালা-কলারোয়ার মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে। বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
আওয়ামী দুঃশাসনে নিজের ওপর অত্যাচারের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, আমি একজন মজলুম। দীর্ঘ পাঁচ বছর জেল খেটেছি। তবে এর আগে আমি এমপি থাকাকালীন সময়ে এলাকার উন্নয়ন করেছি। আগামীতে সংসদ সদস্য হতে পারলে অভূতপূর্ব উন্নয়ন করবো।
নির্বাচনী জনসভায় সঞ্চালনা করেন যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন প্রমুখ।