শিরোনাম

রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল জব্দ

রাজশাহী সংবাদদাতা
রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল জব্দ
ককটেল। ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল জব্দ করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী । এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।

/এসআর/