শিরোনাম

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিহত করতে পারেনি পুলিশ

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিহত করতে পারেনি পুলিশ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমর্থনে এবং বর্তমান সরকারের ‘সন্ত্রাস-চাঁদাবাজির’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে সদর উপজেলার বাধের হাট বাজারে নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

অভিযোগ উঠেছে, বিক্ষোভ মিছিলের শুরুতে বাধা দেয় পুলিশ। তবে বিক্ষোভকারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়।

সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম চৌধুরী বাবুর সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে নোয়াখালী সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়। শুরুতে মিছিলটিতে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা আগে থেকেই টের পেয়ে সেখানে পুলিশের একাধিক দল উপস্থিত ছিল। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে আমাদের কিছুই করার ছিল না।’

/এফআর/