দুর্নীতি করলে বদলি নয়, চাকরি যাবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী সংবাদদাতা

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এগুলো প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতি করলে বদলি নয়, চাকরি যাবে।’
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাই। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি যেন জনগণের উন্নয়ন করা যায়, বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া।
এ সময় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী