শিরোনাম

ইরান চুক্তি ওয়াশিংটনের জন্য বিশাল বিজয়: মার্কিন সিনেটর

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান চুক্তি ওয়াশিংটনের জন্য বিশাল বিজয়: মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

মার্কিন রিপাবলিকান সিনেটর রজার মার্শাল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রশংসা করেছেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট তিনি এটিকে একটি ‘বিজয়ী চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। মার্শাল বলেন, এটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত চুক্তির চেয়েও ভালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

মার্শাল বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো চূড়ান্ত চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব দ্বারা সমর্থিত হবে এবং এই চুক্তির প্রতি আরব দেশগুলোর সমর্থন একটি কূটনৈতিক বিজয়।

ট্রাম্পের রিপাবলিকান পার্টি এবং ইসরায়েলে এই চুক্তি নিয়ে তীব্র বিরোধিতার মধ্যেই কানসাসের ওই আইনপ্রণেতার প্রশংসাটি এলো।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/