শিরোনাম

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
আহমেদ জোবায়ের

বিশ্বাস ভঙ্গ এবং ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) আদালত এ আদেশ দেন।

এর আগে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর কলাবাগান থানায় বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ৬ জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। এতে ১৭ জুন অভিযুক্তদের সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আজ কারাগারে পাঠালেন।

/জেএইচ/