সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে মাদকমুক্ত করা সম্ভব: এমপি ফাহমিদা

নরসিংদী প্রতিনিধি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে, সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে প্রশাসনের সহযোগিতায় দেশকে মাদকমুক্ত করা সম্ভব, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
শনিবার (২০ জুন) সকালে নরসিংদীর বেলাবো উপজেলার দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণধুরু যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে সংসদ সদস্য ফাহমিদা হক এসব কথা বলেন।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে তবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ ও দেশকে মাদক মুক্ত করা যাবে।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) বায়েজিদ বিন মনসুর, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আমান উল্লাহ, স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোখলেছুর রহমান, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।