ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদরের মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নূরাকে গাজীপুর ও আলী হোসেনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক।
এ সময় পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুই আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যাকাণ্ডের কথা শিকার করেছে নূর মোহাম্মদ নূরা। সে ভারতে পালানোর পরিকল্পনাও করেছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরা, এবাদুল্লাহ, মো. আইয়ুব, আহাম্মদ আলী, মো. ইমরান দেওয়ান, গাফ্ফার ও আলী হোসেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তার ৫ আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রবিবার (১ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে ৯ জনের নামে মাধবদী থানায় মামলা করেন।
এর আগে, বুধবার রাতে বাবার কাছ থেকে কিশোরী আমিনাকে ছিনিয়ে নিয়ে যায় নূরাসহ অন্যরা। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার জেরে গ্রেপ্তার হওয়া মহিষাশুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।