শিরোনাম

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি

নারায়ণগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) তাদের বদলির আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় জেলা প্রশাসন।

ওই তিন কর্মকর্তা-কর্মচারী হলেন– সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতি। তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতিকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যান প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বুধবার (৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যান প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ ৩ জনকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল গতকাল বুধবার (৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত পাননি। তখন তালাবদ্ধ অফিসের বারান্দায় প্রায় আধাঘণ্টা বসে থাকেন প্রতিমন্ত্রী। অফিসের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর পৌনে ১০টার দিকে একজন অফিসে আসেন। ভূমি অফিসের এ অবস্থা দেখে প্রতিমন্ত্রী আশাহত হন।

/এসআর/