আবারও যন্তর-মন্তরে ককরোচ পার্টি, বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা

সিজেডএন ডেস্ক

সংঘর্ষের একদিন পর ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর-মন্তরে আবারও অবস্থান নিয়েছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সংগঠনটি ঘোষণা দিয়েছে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে সোমবারের বিক্ষোভের পর পুলিশ সেখান থেকে মঞ্চ ও তাঁবু সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে।
‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার হাজারো শিক্ষার্থী দিল্লির রাজপথে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে শতাধিক পুলিশ সদস্য ও ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হন। পুলিশ জানিয়েছে, কর্মসূচি থেকে প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে। সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ‘অবাধ্য, আক্রমণাত্মক ও সহিংস আচরণ করেছে। বারবার সতর্ক করা ও আইনসম্মত নির্দেশ দেওয়ার পরও তারা সরে যায়নি। তারা নিষেধাজ্ঞা অমান্য করেছে।
অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সোমবার আন্দোলনকারী নেতাদের সঙ্গে আলোচনায় বসে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা তার বাসভবনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক করেন এবং তাদের দাবিগুলো শোনেন। একইসঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
বৈঠকে সিজেপি তিনটি দাবি তুলে ধরে। সেগুলো হলো- সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি ও তার চলাচলে কোনো বিধিনিষেধ না রাখা; কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ২০২৬ সালের নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা সব পরীক্ষার্থীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।
জে পি নাড্ডা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিকাল ৪টার দিকে সিজেপি নেতারা তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, সিজেপির পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। দাবিগুলো যথাযথ পর্যায়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বৈঠক শেষে সৌরভ দাস বলেন, ‘বিষয়টি যথাযথ পর্যায়ে আলোচনা করবেন বলে মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’
অন্যদিকে সোনম ওয়াংচুক ঘোষণা দিয়েছেন, সংসদ ভবনে তরুণ আন্দোলনকারীদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া না হলে অথবা তারা হাসপাতালে এসে তার সঙ্গে দেখা না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। তার স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিকমাধ্যমে তার স্বামীর হাতে লেখা একটি বার্তা প্রকাশ করেছেন, যেখানে এ ঘাষণা দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি

ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে যা বললেন রাহুল গান্ধী
পুলিশ-ককরোচ জনতা পার্টির সংঘর্ষ, রণক্ষেত্র দিল্লি