শিরোনাম

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ।

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ

মোহাম্মদ রেজা রিপন।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

ফতেহ মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

এসময় বিএনপির নেতৃবৃন্দরা এনসিপির শীর্ষ নেতাদের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়সহ তাদের অতীতের অবস্থার কথাও তুলে ধরেন।

সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

/এসবি/